ভারত-চীন সীমান্ত সংঘর্ষে উত্তপ্ত ভারত। ১৯৯৬ সালের চুক্তি লঙ্ঘন করে চীনই প্রথম গুলি চালায় বলে জানায় কেন্দ্র। এই উত্তপ্ত আবহে দেশজুড়ে দেওয়া হয়েছে চীনকে বয়কটের ডাক।
এবার লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠকে বসছে কেন্দ্র। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, শরদ পওয়ার ,সীতারাম ইয়েচুরি, ডি রাজা, চন্দ্রবাবু নাইডু, জগনমোহন রেড্ডিরা।
বিদেশমন্ত্রক জানিয়েছে, চীনের বর্বরতার জন্যই ঘটেছে গালওয়ান সংঘর্ষ। ভারত কোনো চুক্তি ভাঙেনি, ভেঙেছে চীন।
সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর, এখনও পর্যন্ত চিনা বাহিনীর পিছিয়ে যাওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি। গালোয়ান উপত্যকায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় এখনও অবস্থান করছে চিনের বাহিনী।
উত্তেজনার পারদ নামাতে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছে দুই দেশের বিদেশমন্ত্রক।

Post a Comment