করোনা ভাইরাসের জন্য সবাই প্রায় লম্বা তিন মাসের অপ্রত্যাশিত ছুটি কাটিয়ে নিল। বিরতির থেকে বেরিয়ে জুলাইয়ে শুরু হচ্ছে ইংল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। পাকিস্তানও চলে গিয়েছে ইংল্যান্ডে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরও অনুশীলনের অনুমতি মিলেছে। কিন্তু এদিকে জুলাই থেকে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সেটা যে হচ্ছেনা তা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথায় স্পষ্ট।


ম্যাচের জন্য পুরোপুরি ফিট হওয়ার জন্য জুলাই থেকে ভারতীয় দলের অনুশীলন শিবির করার পরিকল্পনা ছিল। কিন্তু দেশে পজিটিভ কেসের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তাতে এখনই শিবির স্থাপন করা সম্ভব না। ভারতে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।


ভারতীয় দলের শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের সাথে যে সফর হওয়ার কথা ছিল তা করোনা ভাইরাসের জেরে বাতিল হয়েছে। টি টুয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপও বাতিলের খাতায় ঝুলছে। কিন্তু অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখেই চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মারা অনুশীলন শুরু করে দিয়েছে। রোহিত শর্মাও সোস্যাল মিডিয়া তে অনুশীলনের ছবি পোস্ট করেন। কিন্তু আউটডোরে শিবির করে অনুশীলন করা এখন সম্ভব নয় বলে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর