করোনার বিরুদ্ধে লড়তে দেশে প্রায় ২ মাস চলেছে লকডাউন। অর্থিনীতির হাল ফেরাতে এরপর দেশে শুরু হয় আনলক প্রক্রিয়া। তবে প্রথম পর্যায়ের আনলকিং পিরিয়ডে যেভাবে করোনা আক্রান্ত বেড়েছে তাতে দেশে ফের লকডাউন জারি হতে পারে এমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। দেশের সার্বিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ১৬ ও ১৭ তারিখ সব রাজ্যের সঙ্গে বৈঠকও করে কেন্দ্র।

তবে দেশে আর লকডাউন হচ্ছে না, সমস্ত জল্পনা উড়িয়ে কার্যত স্পষ্ট করে দিল কেন্দ্র। বুধবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মোদী বলেন, এখন দেশ প্রথম পর্যায়ের আনলকিং পর্যায়ে আছে। দেশের মানুষ লকডাউন মানায় করোনাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় সেদিকে নজর রেখে এখন আনলক-২ নিয়ে ভাবতে হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর