চিনা সেনার সঙ্গে সংঘর্ষের পরই লাদাখে বাড়তি সেনা বাহিনী মোতায়েন করেছে ভারত। সূত্রের খবর, বুধবার থেকেই লাদাখ সীমান্তে সেনার আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সেনা মোতায়েন করা হয়েছে উত্তরাখণ্ডের জোশীমঠেও। চিন সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে আরও ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি) পাঠানো হয়েছে।
সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান এবং ৪৩ জন সেনা আহত-নিহত হয়েছেন। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার চিনের উদ্দেশে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যোগ্য জবাব দেওয়া হবে চিনের এই আগ্রাসনের জন্য। তারপরই ভারতীয় বাহিনীর এই বাড়তি মোতায়েন হওয়া গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বুধবার দুদেশের বিদেশমন্ত্রকের বৈঠকের পর ঠিক হয়েছে, সমঝোতার মাধ্যমে এই পরিস্থিতি সামলানো হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ধরণের দাবি অতিরঞ্জিত ও অসমর্থনযোগ্য।

Post a Comment