কিছুদিন আগেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল যে ZOOM অ্যাপ ব্যবহারকারীর জন্য সুরক্ষিত নয়। তবে ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছিল। তা সত্ত্বেও লকডাউনে বিভিন্ন অফিস থেকে স্কুল, সকলেই ব্যবহার করেছে ওই অ্যাপ। বিপদও হয়েছে। কলকাতার এক অভিনেতার মেয়ে এবার এই অ্যাপ ব্যবহার করে শিকার হয়েছে হ্যাকার হানার। ওই খুদে নামী স্কুলের পড়ুয়া।



তবে শুধু ওই পড়ুয়াই নয়, হ্যাকার হানার শিকার হয়েছে আরও অনেক পড়ুয়াই। অনলাইন ক্লাস চলাকালীন হঠাৎই তাঁদের অজান্তেই ঢুকে পড়ছে হ্যাকাররা। ফলে আতঙ্কিত হয়ে উঠছে খুদেরা। কিন্তু নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও কেন এই অ্যাপ ব্যবহার করে বিপদে ফেলা হচ্ছে পডুয়াদের? এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনও মুখ খোলেনি। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্কুলে এই অ্যাপ ব্যবহারে ক্ষুব্ধ অভিভাবকরা। 


অফিসের প্রয়োজনীয় ভিডিও কল হোক অথবা অনলাইন পড়াশোনা, লকডাউন এর সময়কালে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল Zoom app এর ব্যবহার। স্বরাষ্ট্রমন্ত্রক এই app-টিকে অসুরক্ষিত হিসাবে চিহ্নিত করলেও থামানো যায়নি এর ব্যবহার।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর