ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৭৬,৫৮৩ জন। এদের মধ্যে এখনো চিকিৎসাধীন আছেন ১,৩৩,৬৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৩৫,২০৫ জন। মৃতের সংখ্যা ৭,৭৪৫ জন।


জুনের ৮ তারিখ থেকে বেশকিছু রাজ্যে করোনা সতর্কতায় জারি নিয়ম মেনে খুলেছে রেস্টুরেন্ট, শপিং মল। ICMR জানিয়েছে, গত ৬ জুন পর্যন্ত দেশে মোট করোনা স্যাম্পল পরীক্ষা হয়েছে ৫০,৩০,৭০০ টি।


এরই মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জ্বর ও সর্দি নিয়ে সেল্ফ-আইসোলেশনে ছিলেন। অবশেষে স্বস্তি! করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তার। ফলাফল নেগেটিভ আসার পর তিনি ধন্যবাদ জানিয়েছেন তার সব শুভাকাঙ্খীদের।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর