চীনা পত্রিকায় ভারতীয় সেনার প্রশংসা! সাংবাদিক হাং গুজি (Hwang Gwozzi) ভারতীয় সেনার দুর্গম পরিস্থিতিতে কাজ করার ক্ষমতার প্রশংসা করেন। সম্প্রতি দুদেশের মধ্যে যুদ্ধের আবহাওয়া তৈরী হয়েছিল। উচ্চপর্যায়ের বৈঠকের পর যদিও পিছুহটে চীন। 'মতপার্থক্য কখনোই বিরোধে পরিণত হবে না' সুর নরম করে এমনটাই বলেছিলেন চীনের প্রধানমন্ত্রী।
এই পরিস্থিতিতে চীনের প্রথমসারির পত্রিকায় ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা অন্য মাত্রা যোগ করল। পাহাড়-পর্বতের দুর্গম এলাকায় অত্যন্ত মজবুত ভারতীয় সেনা, বলেছেন হাং গুজি (Hwang Gwozzi)।
পত্রিকায় লেখা আরও হয়েছে, ১৯৭০ সালের পর সিয়াচেন এর মতো দুর্গম জায়গায় ভারত ক্রমাগত সৈন্য বাড়িয়ে চলেছে। শুধু সৈন্য নয়, ১০০টির চেয়েও বেশি সেনা ঘাঁটি রয়েছে সেখানে। এর মধ্যে সবচেয়ে উঁচু সেনাঘাঁটি প্রায় ৬,৭৪৯ মিটার ওপরে অবস্থিত। এতো উঁচুতে হাড়কাঁপানো ঠান্ডায় লাগাতার কাজ করতে দৃঢ় মানসিকতা থাকা প্রয়োজন।

Post a Comment