নব-দিগন্ত নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম এক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন। করোনা ভাইরাস এখনই যাচ্ছে না আমাদের ছেড়ে। পৃথিবী এখনও এই মহামারী থেকে বাঁচার রাস্তার থেকে অনেক গুন পিছিয়ে। গতকাল সোমবার এই কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন তিনি। 



চীন সর্বপ্রথম এই ভাইরাসের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রথম জানিয়েছিল। তারপর দেখতে দেখতে ৬ মাস কেটে গিয়েছে। আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছে গিয়েছে। ৫ লক্ষের বেশি প্রাণ হারিয়েছে। প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছে এই ভাইরাসের দ্বারা। এখনও অনেক পরিমাণে ছড়িয়ে পড়ার বাকি আছে এই ভাইরাসের। এখনও কোনো ইঙ্গিত নেই এই ভাইরাসের অবসানের।



আধানম আরও বলেছেন, সবাই চাই আমরা যে এই ভাইরাসের অবসান ঘটুক। পূর্বরূপ ধারণ করুক বিশ্ব। কিন্তু আমরা কল্পনাতেও এর কাছে নেই। অনেক দেশ করোনা মুক্ত ও উন্নতি করলেও গড় হিসেবে বিশ্বে প্রতিদিন পজিটিভ কেসের সংখ্যা রেকর্ড ছুঁই। মাইক রায়ান (বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপদকালীন ব্যবস্থাপনার প্রধান) জানান, প্রতিষেধক তৈরিতে অনেক দূর এগিয়ে গেলেও কবে সেটা হাতে আসবে কারও জানা নেই। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু দেশের নাম নিয়েছে যারা আইসোলেশন, দ্রুত পরীক্ষা ও ট্র্যাকিংয়ের মাধ্যমে করোনা ভাইরাস নির্মূলে সফল হচ্ছে। যেমন দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর