করোনা রুখতে কার্যকরী ওষুধ এখনো নাগালের বাইরে। পরীক্ষা-নিরীক্ষা চলছে জোর কদমে। কিছু প্রতিষেধক কাজেও দিয়েছে। তবে এখনো অধরাই থেকে গেছে ১০০% কার্যকরী করোনা প্রতিষেধক। এরই মধ্যে কনভার্সেসন পত্রিকায় প্রকাশিত একটি খবরে চমকে ওঠার মতো দাবি করা হয়েছে। বলা হচ্ছে, বিশেষ পদ্ধতিতে শ্বাস - প্রশ্বাস নিলে রোখা যাবে করোনা।


কি লেখা হয়েছে পত্রিকায়? প্রকাশিত খবর অনুযায়ী, নাক নিয়ে প্রশ্বাস গ্রহণ করে নিঃশ্বাস ছাড়তে হবে মুখ দিয়ে, আর এতেই ঘটবে চমক! কাবু হবে করোনা! সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাবে, এই খবরটি লিখেছেন লুই জে ইগনারো। যিনি ১৯৯৮ সালে নোবেল জিতেছিলেন।


তাঁর লেখায় বলা হয়েছে, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে তা পরিত্যাগ করাটা ভীষণ উপকারী পদ্ধতি। এতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এতে ফুসফুসে রক্ত সঞ্চালন বাড়ে ও গোটা শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়।


লুই জে ইগনারো বলছেন, নাকের সাহায্যে প্রশ্বাস নিলে ফুসফুসে সরাসরি ঢুকে যায় নাইট্রিক অক্সাইড। এতে শরীরে তৈরী হয় এন্ডোথেরিয়াম, যা উচ্চরক্তচাপ রোধ করে। পাশাপাশি রোধ করা যায় করোনাকেও।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর