দক্ষিণ মেক্সিকোয় হওয়া ৭.৪ মাত্রার তীব্র ভূমিকম্পের ফলে জারি হলো সুনামি সতর্কতা। ভূমিকম্পের উৎসস্থল ছিল পেসিফিক কোস্ট। প্রাথমিক ভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও পাহাড়ি এলাকা গুলিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


৭ মাত্রার ভূমিকম্প অত্যন্ত তীব্র ও বিপজ্জনক হয়ে থাকে। এই মাপের একটি ভূমিকম্প ধ্বংসাত্মক হতে পারে। ২০১৭ সালে মেক্সিকোতে ঘটে যাওয়া এমনই একটি ভূমিকম্পে মেক্সিকোতে ৩৫৫ জন প্রাণ হারিয়েছিলেন।


মঙ্গলবারের ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর পেসিফিক কোস্ট ও সেন্ট্রাল আমেরিকার ১০০০ কিলোমিটারের মধ্যে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর