হু হু করে বেড়েই চলছে করোনা সংক্রমণ। ৬ মাসের মধ্যেই ১ কোটি পার। আশঙ্কা করা হয়েছিল জুনের শেষ সপ্তাহেই করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাবে, সেই আশঙ্কাই সত্যি হল। করোনার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা, রাশিয়া। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৫ লক্ষ।
শনিবার সকালে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৮.৯৮ লক্ষ। রাতেই তা ১ কোটিতে পৌঁছে যায়। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু আমেরিকাতে। সেখানে আক্রান্তের সংখ্যা ২৫.৭৭ লক্ষ এবং মৃত্যু ১.২৮ লক্ষ।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫.২৯ লক্ষ। মৃত্যু হয়েছে ১৬ হাজার জনের। আমেরিকা-ব্রাজিল -রাশিয়া-ভারত মিলিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫০.১৮ লক্ষ৷ সারা পৃথিবীর করোনা আক্রান্তের অর্ধেকই এই চারটি মাত্র দেশে রয়েছেন৷ ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছেন ১২.৮৫ লক্ষ মানুষ৷ রাশিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ৬.২৭ লক্ষ মানুষ।
গোটা বিশ্বে করোনার রিকভারি রেট ৫৪ শতাংশ। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৪ লক্ষ। ভারতে করোনার রিকভারি রেট ৫৮ শতাংশ।

Post a Comment