করোনা ভাইরাস রুখতে চারিদিকে চলছে প্রস্তুতি। করোনা ভাইরাসকে আটকাতে বিশেষজ্ঞরা দিনরাত এক করে করছে পরিশ্রম। এই ভাইরাসকে দমনের জন্য বিজ্ঞানীরা অনেক পরীক্ষাই করছে। কিন্তু কোনও পরীক্ষাই ঠিকভাবে কাজে লাগছে না। এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মারিয়া ফন কারখোভে(হেলথ এমার্জেন্সিস প্রোগ্রামের টেকনিক্যাল হেড) বলেছেন, করোনা ভাইরাস দমন করতেই বিশ্বজুড়ে প্রতিদিন শত শত পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু কোনও পরীক্ষারই কার্যকারিতা সঠিকভাবে প্রমাণ হচ্ছে না।
তিনি আরও বলেছেন, যেসব পরীক্ষা চলছে এখন, সেসব পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন তাঁরা। দেখা হচ্ছে, কিভাবে এই ওষুধ কাজ করে। এতে ভাইরাস দমন করতে পারে কিনা? সংক্রমন আটকাতে সক্ষম হয় কিনা, এছাড়াও এই ওষুধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে কিনা তা নিয়ে পর্যবেক্ষণ করা দরকার। কিছু কিছু ওষুধ পরীক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রায়াল চালু করেছে। এতে প্রায় আড়াই হাজারের বেশি রোগী নাম নথিভুক্ত করেছে।
শত শত পরীক্ষার মাঝেও কোনো স্বীকৃত ফলাফল হাতে আসছেনা। যেগুলির এখন পরীক্ষা চলছে তার ফলাফলের আশায় রয়েছেন বিজ্ঞানীরা।
মাইকেল রায়ান(WHO-এর হেলথ এমার্জেন্সিস প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর) জানান, তাঁরা ওষুধ তৈরির জন্য বিজ্ঞানীদের উৎসাহ দিচ্ছেন এবং ওষুধ হাতে আসলেও সেটা কোনও উপকারের বদলে ক্ষতি করবে কিনা সেটা দেখাও দরকার।

Post a Comment