সম্প্রতি কিছুদিন আগে সরকার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন। আজ তার চতুর্থ দিন। 20 লক্ষ কোটির আর্থিক প্যাকেজ বিশ্লেষণের চতুর্থ দিনে  অর্থমন্ত্রী খনিজ,প্রতিরক্ষা,বিমানবন্দর,পারমাণবিক শক্তি সহ মোট আটটি ধাপে সংস্কার সাধন করার জন্য বললেন। সেখানেই তিনি একাধিক সংস্কারের কথা ঘোষণা করলেন খনিজ উত্তোলনের ক্ষেত্রে। অর্থমন্ত্রী খনিজ উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া ঠিকঠাক ভাবে করতে একে একে অনুসন্ধান - নিষ্কাশন - উৎপাদনের নিয়ম কানুন অনুসরণ করার কথা বলেছেন এবং এর পাশাপাশি কয়লা উত্তোলনের  ক্ষেত্রে বেসরকারি সংস্থা গুলোকে অনুমোদনের কথাও জানিয়েছেন। 



তিনি বলেন যে, "৫০০ খনি উঠবে নিলামে এবং একসঙ্গে নিলামে তোলা হবে বক্সাইট এবং কয়লা খনি গুলিকে। যাতে প্রতিযোগিতা বেড়ে যায় অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষেত্রে এবং নিজস্ব ব্যবহারে সমস্ত বিবাদ বিভেদ মুছে ফেলা হবে। যার ফলে খনিজ নিষ্কাশন,উত্তোলন, ও সরবরাহ আরও বাড়বে। পাশাপাশি কয়লা সহ অন্যান্য খনিজ খনন করে তোলার পর তা পরিবহনের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হবে। এই পরিকাঠামো তৈরি করতে সরকার ৫০,০০০ কোটি টাকা খরচ করবে।"


তিনিও এও বলেন, "আগে বিভিন্ন লোক বিভিন্ন দায়িত্ব সামলাতো। যেমন কেউ নিষ্কাশন, কেউ উত্তোলন, কেউ আবার উৎপাদন। কিন্তু এবার এক ছাতার নীচে সব কাজ করতে হবে।" তিনি ১৮,০০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন এই পরিকাঠামো উন্নয়ণের জন্য।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর