লকডাউনের জেরে মার খাচ্ছে অর্থনীতি। তাকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বিশেষ আর্থিক প্যাকেজ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ সাংবাদিক বৈঠকে দেশের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জেনে নেওয়া যাক কি কি ঘোষণা করা হলো:-
★ বিনিয়োগের ক্ষেত্রে আমূল সংস্কার আনতে চলেছে কেন্দ্র। শিল্প পরিকাঠামো তৈরিতে বিশেষ জোর দেওয়া হবে। তৈরী হচ্ছে জমি ব্যাংক।
★ কয়লা খনন ক্ষেত্রে বেসরকারিকরণ পন্থা গ্রহণ করছে কেন্দ্র। রাজস্ব অংশীদারিত্বের ভিত্তিতে এবার কয়লা খনন করতে পারবে বেসরকারি সংস্থাগুলি। সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ হয়েছে ৫০ হাজার কোটি।
★ খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্র বেসরকারিকরণ করছে কেন্দ্র। ৫০০ টি বক্সাইট ও কয়লা খনি নিলাম করবে কেন্দ্র।
★ 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেশকিছু অস্ত্র আমদানিতে লাগু হচ্ছে নিষেধাজ্ঞা।
★ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্পরাটাইজেশন- এই বোর্ডের শেয়ার বাজারে ছাড়া হবে এবং দেশীয় নাগরিকরা তা কিনতে পারবেন।
★ প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হলো।
★ অসামরিক বিমানের জন্য নতুন আকাশ সীমা বেঁধে দেবে কেন্দ্রীয় সরকার।
★ পিপিপি মডেলে আরও বিশ্বমানের বিমানবন্দর তৈরি হবে।
★ ৬ টি বিমানবন্দরকে নিলামে তোলা হবে। দু দফায় তোলা হবে নিলাম। দু দফায় মোট ১২ টি বিমানবন্দর নিলামে ১৩ হাজার কোটি টাকা আসবে।
★ কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎক্ষেত্রে সংস্কার।
★ ISRO ও বেসরকারি সংস্থার গাঁটছড়ার অনুমোদন দেবে কেন্দ্র।

Post a Comment