লকডাউনের বাজারে মিলল স্বস্তির খবর। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু কমল ১৯০ টাকা। সিলিন্ডারের দাম ৭৭৪ টাকা থেকে কমে হল ৫৮৪ টাকা। এছাড়া দিল্লি, মুম্বই সহ দেশের বাকি মেট্রো শহরগুলিতেও দাম কমেছে রান্নার গ্যাসের।
জানা যায়, দিল্লিতে ভর্তুকিহীন গ্যাসের দাম ১৬২ টাকা কমে হল ৫৮১ টাকা। মুম্বইয়ে ৭১৪ টাকা থেকে কমে হল ৫৭৯ টাকা এবং কলকাতায় ১৯০ টাকা কমে হল ৫৮৪ টাকা।লকডাউনের জেরে মন্দা দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে। অপরিশোধিত তেল ও টাকার দাম পড়েছে অনেকটাই। এর প্রভাব পড়েছে এলপিজি সিলিন্ডারে।

Post a Comment