করোনা আক্রমণে ধুঁকছে দেশ। প্রতিষেধক এখনো পর্যন্ত অধরাই থেকে গেছে। জারি হয়েছে লকডাউন। প্রথম দফায় ২১ দিনের লকডাউন জারি করা হয়েছিল দেশে। যার মেয়াদ শেষ হয়েছে ১৫ই এপ্রিল। এরপর দ্বিতীয় দফায় ফের ১৯ দিনের লকডাউন জারি হয়, যা শেষ হবে ৩ মে। কিন্তু তার আগেই আজ লাগু হল তৃতীয় দফা। এবার লকডাউন চলবে ১৭ মে পর্যন্ত। গ্রীন জোন ও অরেঞ্জ জোন গুলিতে কিছু ছাড় মিলবে বলে জানিয়েছে মন্ত্রক।
লকডাউন লাগু থাকায় অন্যান্য দেশ গুলির তুলনায় এখনো অনেকটাই ভালো জায়গায় দাঁড়িয়ে ভারত। সুফল মেলায় তাই ফের বাড়ানো হয়েছে লকডাউন, এমনই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ৪ মে থেকে দেশে লাগু হবে এই নির্দেশিকা।
নীচে দেখে নিন কোন এলাকায় কি কি নিয়ম লাগু হচ্ছে:
রেড জোন ও কন্টেন্টমেন্ট এরিয়া
● বন্ধ থাকবে বাস, ট্যাক্সি, অটো, রিক্সা প্রভৃতি পরিবহন ব্যবস্থা।
● আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রেও ছাড় নয়।
● শিল্প, নির্মাণ ও চাষ-বাসের কাজে ছাড় থাকবে। তবে পূর্বের নিয়ম মেনে কাজ করতে হবে।
● খাদ্য সামগ্রী উৎপাদনের সঙ্গে যুক্ত কারখানা খোলা থাকবে, খোলা থাকবে ইটভাটা।
● মিডিয়া ও তথ্যপ্রযুক্তি সংস্থা ছাড় পাবে। ৩৩% কর্মী নিয়ে কাজ করতে হবে তাঁদের।
● মোবাইলে বাধ্যতামূলক ভাবে রাখতেই হবে 'আরোগ্য সেতু' অ্যাপ
● গুরুতর প্রয়োজন ছাড়া সকাল ৭ টা থেকে রাত ৭ টা পর্যন্ত রাস্তায় বেরোতে পারবেন না কেউ।
● ওষুধের দোকান খোলা থাকবে।
● কুরিয়ার পরিষেবার মাধ্যমে অত্যাবশ্যকীয় সামগ্রী হোম-ডেলিভারি করা যাবে।
গ্রীন জোন ও অরেঞ্জ জোন
● অরেঞ্জ জোনে চলবে ট্যাক্সি, ক্যাব। তবে ড্রাইভার সহ যাত্রীসংখ্যা হতে হবে সর্বাধিক ২ জন।
● ৫০% যাত্রী নিয়ে চালানো যাবে বাস।
● গ্রীন জোনে শর্তসাপেক্ষে পান-বিড়ি ও মদের দোকান খোলা যাবে।

Post a Comment