সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ফেসবুক পোস্ট করেছিলেন বাংলাদেশী গায়ক মইনুল আহসান নোবেল। বিতর্কিত সেই ফেসবুক পোস্টের জেরে এবার ভারতে তার বিরুদ্ধে রুজু হল মামলা। ত্রিপুরা পুলিশের কাছে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, ত্রিপুরার দক্ষিণ জেলার বাসিন্দা সুমন পাল এই মামলা গুলি করেছেন। ইতিমধ্যেই সুমন পালের দায়ের করার অভিযোগের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাই কমিশন ও ত্রিপুরা জেলা পুলিস সুপারের কাছে পাঠানো হয়েছে।
নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযোগকারী সুমন পাল। নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া এই অভিযোগের ভিত্তিতে এদেশে এলেই নোবেলকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা পুলিস।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একটি পোস্ট করেছিলেন নোবেল। সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার ঠিক পরেই বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন' (RAB)-এর জেরার মুখে পড়তে হয় গায়ক মইনুল হাসান নোবেলকে। তবে এটিই প্রথম নয়, এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রবীন্দ্রসংগীতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন নোবেল।

Post a Comment