করোনা ভাইরাস আক্রমণের ফলে স্তব্ধ গোটা দেশ। দিনের পর দিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চতুর্থ দফায় লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৬৫৪ জন আক্রান্ত হয়েছে। এতদিনের মধ্যে এই সংখ্যাই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২০ জনের । গত ৪ দিনে করোনায় আক্রান্ত ২৫ হাজার মানুষ।
বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় ভারত একাদশ স্থানে রয়েছে। চতুর্থ দফায় লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। সব থেকে বেশি করোনা সংক্রমণের খবর মিলেছে মহারাষ্ট্রে। তারপর তামিলনাড়ু। মহারাষ্ট্রে একদিনে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২৯৪০, তামিলনাড়ু ৭৮৪। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ও তামিলনাড়ুতে ১৪ হাজার।
করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ভালো জায়গায় রয়েছে ভারত, এমনটাই দাবি কেন্দ্রের। বুধবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিশ্বের যেখানে ১ লাখে আক্রান্তের সংখ্যা গড়ে ৬২, সেখানে ভারতে প্রতি লাখে আক্রান্ত ৮ জনেরও কম।

Post a Comment