করোনার জেরে চলছে লকডাউন। কোটি কোটি মানুষ কর্মহীন। সাধারণ মানুষের দু বেলা খাবার জোটাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারই একটি উদাহরণ হলেন বলিউডের এই অভিনেতা৷ নাম সোলাঙ্কি দিবাকর। আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল' ছবিতে কাজ করেছিলেন তিনি। ওই অভিনেতা এখন কর্মহীন। ফলে পেটের দায়ে রাস্তায় নেমে পড়েছেন ফল বিক্রি করতে।


সংবাদ সংস্থা ANI-কে সোলাঙ্কি জানিয়েছেন, "লকডাউনের জেরে ছবির শ্যুটিং বন্ধ। কাজ নেই। বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই৷ পরিবারকে খাওয়াতে হবে৷ তাই ফল বিক্রিই বেছে নিলাম।"


প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু ঋষি কাপুরের মৃত্যু ও করোনা ভাইরাসের জেরে সেই প্রজেক্ট বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি। ঋষি কাপুরের সঙ্গে কাজ না করতে পারার আক্ষেপ এখনও তাড়া করে তাকে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর