বিশ্বজুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে জোরালো ভাবে। রাজনীতি ভুলে আজ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে চলেছে করোনার বিরুদ্ধে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে দেশের সন্তান - আজ এটাই পরিচয়! কিন্তু একটু ভিন্ন চিত্র পাকিস্তানে। জাতি, ধর্মের বেড়াজাল কেটে আজও বেরোতে পারেনি পাকিস্তান। দুর্যোগের এই দিনেও সরকারী খাবারটা তাই সংরক্ষিত মুসলিমদের জন্যই! পাকিস্তানে বসবাসকারী হিন্দু ও খ্রিস্টানদের দেওয়া হচ্ছে না খাবার।


এবার এই বিদ্বেষের বিরুদ্ধে আওয়াজ তুললো আমেরিকা। এই বিপদের দিনে ধর্ম দেখে খাবার নয়, দেশের প্রতিটি দরিদ্রের মুখে যেন খাবার পৌঁছোয় তা নজর রাখতে হবে। পাকিস্তানকে হুঁশিয়ারি দিল আমেরিকা।


অভিযোগ, সায়লানি ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি পাকিস্তানি স্বেচ্ছাসেবী সংস্থা হিন্দু ও খ্রিস্টানদের খাবার দিচ্ছে না। শুধু মুসলিমদের জন্যই সংরক্ষিত এই খাবার, এমনই বলেছে তারা। এরপরই নড়েচড়ে বসে আমেরিকা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর