করোনা থাবায় আমেরিকা বর্তমানে মৃত্যুপুরী! আমেরিকায় এখনো পর্যন্ত মোট মৃত্যু ২৬ হাজার। করোনার সামনে জবুথবু দেশগুলি। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চীনকে আড়াল করার চেষ্টার অভিযোগ করল আমেরিকা।
হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, এবার সত্যিই 'হু' তে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। চীনকে আড়াল করে গোটা বিশ্বকে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে চলেছে 'হু', অভিযোগ আমেরিকার। প্রসঙ্গত, গতকালই হিন্দু-খ্রিস্টানদের খাবার না দেওয়ার অভিযোগে পাকিস্তানকে কড়া ভাষায় শাসিয়েছেন ট্রাম্প, আজ কোপ পড়ল একেবারে 'হু' এর ওপর!

Post a Comment