ফের উত্তপ্ত কাশ্মীর । গত ২৪ ঘন্টায় ৫ অনুপ্রবেশকারী ও ৪ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী । এই সেনা- জঙ্গি সংঘর্ষে শহীদ হয়েছেন এক জওয়ান। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও দুজনের মৃত্যু হয় । গুরুতর চোট পেয়েছেন আরও ২ জন ।



 শনিবার থেকে উত্তপ্ত ছিল কাশ্মীর উপত্যকা । শনিবারই দক্ষিণ কাশ্মীরের কুলগাম এর বাটাপোড়া এলাকায় ডেরা বেঁধেছিল ৪ জঙ্গি । এই এলাকায় জঙ্গিরা যে লুকিয়ে আছে তা গোপন সূত্রে খবর পেয়েছিল সেনারা । শুক্রবার মাঝরাতে শুরু হয় অভিযান । শনিবার সকালে তাঁরা যখন লুকিয়ে থাকা জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তখন আচমকা জঙ্গলের আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন সেনাবাহিনী । দুপক্ষের গুলির লড়াইয়ে খতম হয় চার জঙ্গি ।



 অন্যদিকে উত্তর কাশ্মীরে সীমান্তরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করেছিল ৫ জঙ্গি। খবর পেয়ে কেরন সেক্টর বরাবর অভিযান চালায় সেনাবাহিনী। গুলির লড়াইয়ে পাঁচ জনই নিহত হয় । পালটা গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ান। দুজন জখম হন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও দুজনের মৃত্যু হয় । সেনাবাহিনী সূত্রে খবর, আবহাওয়া খারাপ থাকায় তাদের উদ্ধার করতে দেরি হয়েছিল । তবে তল্লাশি এখনও চলছে ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর