দীর্ঘ ৫১ বছরের দাম্পত্য জীবন তাঁদের । ঝগড়াঝাটি, মন কষাকষি হলেও দাম্পত্যে ছেদ পড়েনি । কিন্তু করোনা ভাইরাস সেই সম্পর্কে কাটল ছেদ । তবে তা দীর্ঘস্থায়ী হল না । মাত্র ৬ মিনিটের ব্যবধানে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই স্বামী-স্ত্রী ।
ফ্লোরিডার বাসিন্দা বছর চুয়াত্তরের স্টুয়ার্ট বেকার এবং বাহাত্তর বছর বয়সি আন্দ্রিয়ান বেকারের একমাত্র ছেলে বাড্ডি বেকার টুইটারে বাবা-মায়ের মৃত্যুর খবর শেয়ার করেন । তিনি জানান "কয়েকদিন আগে থেকেই তাঁর বাবা জ্বরে ভুগছিলেন । কিছু ওষুধ ও খাচ্ছিলেন । ভেবেছিলেন সুস্থ হয়ে যাবেন । তারপর একদিন বাবার তীব্র শ্বাসকষ্ট ও জ্বর আসে । ভর্তি করা হয় হাসপাতালে । ইতিমধ্যেই টেস্টের রিপোর্ট এলে জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁর বাবা । তাঁর মা তখনও সুস্থই ছিলেন । সংক্রমিত হওয়ার কথা মাথায় ভেবে তাঁর মাকেও হাসপাতালে ভর্তি করা হয় । পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তাঁর মায়ের শরীরেও বাসা বেঁধেছে মারণ ভাইরাস ।"
বাড্ডি আরও জানান, " বাবার শরীর ক্রমাগত খারাপ হচ্ছিল। বাবা-মা কেও কাওকে ছেড়ে থাকতে চাইছিলেন না । তাই ওই হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা তাদের দুজনকে একসঙ্গে রাখার সিদ্ধান্ত নেই । তারপর তাদের একই কেবিনে রাখা হয় । তারপর একদিন হাসপাতাল থেকে জানানো হয় তার বাবা আর নেই । সেই শোক সামলে উঠতে পারিনি তখনও তার মাঝেই শোনা যায় যে তার মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন ।"
শরীরের বয়স বাড়লেও বাড়েনি মনের বয়স। স্বামী-স্ত্রীর সংসারে যাবতীয় অশান্তিও তাই রেখাপাত করতে পারেনি তাঁদের সম্পর্কে। মৃত্যুও আজ আলাদা করতে পারলো না তাঁদের।

Post a Comment