অবশেষে সব জল্পনার অবসান। সরকারি ভাবে মোহনবাগান কে এই মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো। গত শনিবার এই লিগের ভাগ্য নির্ধারণের জন্য বৈঠকে বসেছিলেন ফেডারেশনের লিগ কমিটি। ভিডিও কনফারন্সিং এর এই সভাতে সহ সভাপতি সুব্রত দত্ত মোহন বাগান কে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতির জন্য এই মরশুমের বাকি ম্যাচ গুলো বাতিল করা হয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় মোহনবাগান কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আর বাকি দশটি ক্লাবকে পুরস্কার সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের জন্য লিগ বন্ধ হয়ে যায়। এবং অসম্পূর্ণ এই লিগের পয়েন্ট তালিকায় মোহনবাগান শীর্ষে থাকায় তাঁদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কিন্তু লিগের এখনও ৪ টি ম্যাচ বাকি। তাই দ্বিতীয় দফা থেকে অবনমন পর্যন্ত বাকি স্থান গুলি এখনও ঠিক করা হয়নি। এই অবস্থায় টেবিল শীর্ষে থাকা মোহনবাগান কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে নাকি লিগ বাতিল করা হবে তা নিয়ে দোটানা চলছিলো। কিন্তু ইস্টবেঙ্গল ইতিমধ্যে যেন মোহনবাগান কে চ্যাম্পিয়ন ঘোষণা না করা হয় তার জন্য উঠে পড়ে লেগেছে। মোহন বাগান কে যেন সরকারি ভাবে চ্যাম্পিয়ন না করা হয় তার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই শতবর্ষের ক্লাব। এ.এফ.সি কে চিঠি দিয়ে আপত্তিও জানানো হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। এছাড়াও অন্যান্য পরিকল্পনা করতেও বাদ দিচ্ছে না লাল হলুদ ক্লাব।
কিন্তু গতকাল সরকারি ভাবে মোহনবাগান কে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এখন লাল হলুদ বাহিনী কে আদালতে যাওয়া ছাড়া উপায় নেই। ফিফা আবার জানিয়ে দিয়েছে নিজেদের লিগ তাদের নিজেদের মতো সিদ্ধান্ত নিতেই পারে। সবুজ মেরুন বাহিনী এদিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফেডারেশন ও বাকি ক্লাব গুলোকে ধন্যবাদ জানিয়েছে।

Post a Comment