বিশ্ব এখন করোনার আক্রমণে নাজেহাল। প্রায় সব দেশেই ডাকা হয়েছে লকডাউন। চীনের বিরুদ্ধে আগেই অভিযোগের আঙ্গুল তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার চীনকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তিনি। ইচ্ছাকৃত ভাবে ভাইরাস ছড়ানোর প্রমান পেলে চীনের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা, জানালেন তিনি। ট্রাম্পের অভিযোগ, ইচ্ছে করলেই ভাইরাস ছড়িয়ে পরা থেকে আটকাতে পারত। কিন্তু তা করেনি তারা।


তিনি আরও বলেন, "১৮৪ টি দেশ করোনায় আক্রান্ত। তদন্ত চলছে। সত্য সামনে এনেই ছাড়ব। আমরা বহুবার চীনে ঢোকার চেষ্টা করেছি। কিন্তু ওরা অনুমতি দেয়নি। চীনের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে। তবে আমরাও আমাদের মতো করে তদন্ত করছি। ইচ্ছাকৃত ভাইরাস ছড়ানোর প্রমান পেলে নেওয়া হবে কঠিন পদক্ষেপ।"


বহুদিন যাবৎ উহানের গবেষণাগারে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়ে আসছে আমেরিকা। এবার সেই অনুদান শীঘ্রই বন্ধ করা হবে বলে জানান ট্রাম্প।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর