করোনার জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। বন্ধ ব্যবসা বাণিজ্য। ফলে বন্ধ উপার্জন। ফলে চরম খাদ্য সংকট নিত্যসঙ্গী। সেই সুযোগকে কাজে লাগিয়ে টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নদিয়ার নবদ্বীপের মাজদিয়া এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।



নাবালিকার বয়স আট। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। লকডাউন এর জেরে ভিনরাজ্যে আটকে তিনি। নবদ্বীপের বাড়িতে মা ও বোনের সঙ্গে রয়েছে ওই নাবালিকা। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি খুব খারাপ। দু বেলা খাবার জোটাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এই অবস্থায় ওই নাবালিকা সুরজিৎ নামে এক প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল। তৃতীয় শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। সেই সময় টাকার লোভ দেখিয়ে তাকে ঘরে নিয়ে যায় বছর কুড়ির ওই যুবক এবং সেখানেই নাবালিকাকে
ধর্ষণের চেষ্টা করে। এমনই অভিযোগ ওঠে আসে।



বাড়ি ফিরে রাতে খাওয়ার সময় ঘটনাটি জানায় মাকে। কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। এরপর ওই মহিলা এক প্রতিবেশীকে সব জানান। এরপর তাঁর পরামর্শেই যুবকের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ঘটনার জেরে মানসিক ভাবে ভেঙে পড়েছে নির্যাতিতা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর