অনির্দিষ্ট কালের জন্য আইপিএল পিছিয়ে নিয়ে গেলো বিসিসিআই। করোনা ভাইরাসের জেরে বর্তমানে প্রায় সব ক্রিড়া মহল বন্ধ। এমন কি আইপিএলের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। কয়েকদিন আগে থেকেই একটা কানাঘুষা শোনা যাচ্ছিলো যে আইপিএল পিছিয়ে নিয়ে যাওয়া হবে। আজ তা পরিষ্কার হয়ে গেলো। মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্যেশ্যে ভাষণের মাধ্যমে জানান যে আগামী ৩ মে পর্যন্ত সারাদেশে লকডাউন থাকবে। তার মানে যাতায়াত ব্যবস্থা, ট্রেন, বিমান, জাহাজ সব বন্ধ। কোনো বিদেশি খেলোয়াড়ও প্রবেশ করতে পারবে না। এই কঠিন পরিস্থিতিতে কোনো ভাবেই আইপিএল শুরু করা সম্ভব না তা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী।
আইপিএল শুরু হবার কথা ছিলো গত ২৯ মার্চ। কিন্তু করোনা ভাইরাসের জন্য আইপিএল পিছিয়ে দিতে দিতে হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু পরিস্থিতি কোনো ভাবেই নিয়ন্ত্রণে আসছেনা। ইতিমধ্যে ভারতে লক ডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। তার মানে সবাই বাড়িতে বন্দী। এই অবস্থায় আইপিএল আয়োজন করা হচ্ছেনা এমন টাই জানানো হলো বিসিসিআই প্রেসিডেন্টের তরফ থেকে। তবে নতুন করে কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। বিসিসিআই সাময়িক পরিস্থিতির উপর নজর রাখছে। পরিস্থিতি বিচার করে আইপিএল নিয়ে ভাবা হবে এমন টাই জানানো হয়েছে বিসিসিআই এর তরফ থেকে।

Post a Comment