অভিজিৎ হাজরা : করোনা ভাইরাসের মোকাবিলায় চলছে টানা ২১ দিনের সারা ভারত জুড়ে লকডাউন। লকডাউনের সময় সীমা শেষ হওয়ার কথা ছিল ১৪ ই এপ্রিল মধ্যরাত পর্যন্ত। ২৮ শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের করোনা- পরিস্থিতি ও লকডাউন প্রসঙ্গে আলোচনা করেন। সেই আলোচনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নির্দেশ দেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সারা বাংলা জুড়ে মানুষের স্বার্থেই চলবে "লকডাউন"। সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ১০ জুন পর্যন্ত। এছাড়াও সারা বাংলা জুড়ে করোনা পকেট খোঁজে চলছে এরিয়া আইসোলেশন। পশ্চিমবঙ্গে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আশাকর্মীদের।
সেই নির্দেশ মত, হাওড়া জেলার বেশ কিছু জায়গা 'হটস্পট" হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। সেই সূত্রে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।হটস্পটের নিয়ম মেনে চিহ্নিত করণ এলাকার রাস্তাঘাট সিল করে দেওয়া হয়েছে। দোকান-বাজার সবই বন্ধ। রাস্তায় মানুষের চলাচল ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষ ছাড়পত্র ছাড়া এলাকার মানুষকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না।বাইরের লোকজন ও এখন এই এলাকায় ঢুকতে পারছেন না।
হাওড়া জেলার হাইলি সেনসেটিভ এরিয়া-
১/ হাওড়া স্টেশন থেকে বি,ই(B E) কলেজ এক্সিট গেট,নাজিরগঞ্জ থেকে সাঁকরাইল(হাইলি সেনসেটিভ)
২/মৌড়ি টোল প্লাজা থেকে মেদনাপুর বডার N,H-6
৩/মল্লিকফটক থেকে হালদার পাড়া।
৪/People's Mediteat গলি।
৫/ প্রভাতি সিনেমা থেকে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন।
৬ বোষ্টম পাড়া থেকে বাঙাল পাড়া কানেক্টিং চ্যাটাজী হাট বাজার।
৭/ হাওড়া স্টেশন থেকে উদয় পাড়া।
৮/ মোল্লা পাড়া।
৯/ বেলগাছিয়া।
১০/টিকিয়াপাড়া(হাইলি সেনসেটিভ)।
১১/বেলিলিয়াস রোড।
১২/ N D (এন ডি) কলেজ কানেক্টিং সুরঞ্জনা ব্যাটারী সেন্টার।
১৩/ফোরশোর রোড থেকে
শিবপুর কাজীপাড়া (হাইলি সেনসেটিভ)
১৪/ নতুন রাস্তা Xing থেকে সাঁতরাগাছি।
১৫/ রামরাজাতলা রেলওয়ে স্টেশন থেকে জিগাছা কালীতলা।
১৬/ নকুল পট্টি।
১৭/অরূপাড়া রেল Xing
১৮/ টি ৮(T-8) বাসস্ট্যান্ড
থেকে কদমতলা বাজার।
১৯/ G K W (জি কে ডব্লু) থেকে জ্যাঠামশাই এর মিষ্টির দোকান থেকে আন্দুল রোড।


Post a Comment