করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউড অভিনেতা অ্যান্ড্রু জ্যাকের । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর । তিনি 'স্টার ওয়ার্স' সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন ।
করোনার কোনো উপসর্গ ছিল না তার শরীরে । কোনও লক্ষণ না থাকায় বোঝা যায়নি । কিন্তু মৃত্যুর 2 দিন আগেই জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস । তারপর অনেক চেষ্টা করলেও লাভ হয়নি ।
অ্যান্ড্রুর এজেন্ট জিল ম্যাককুলাফ জানিয়েছেন ,"টেমসের একটি পুরোনো হাউসবোটে তিনি একা বাস করতেন । তিনি স্বাধীন থাকতে ভালোবাসতেন । তবে স্ত্রীকেও পাগলের মতো ভালোবাসতেন জ্যাক ।"
স্বামীর মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী জানিয়েছেন , দুদিন আগেই জ্যাকের শরীরে পাওয়া যায় করোনা ভাইরাস । তার কোনো যন্ত্রনা ছিল না । শান্তিতে ঘুমের মধ্যেই চলে গেলেন তিনি ।তিনি জানতেন তার সঙ্গে পরিবার সব সময় থাকবে ।

Post a Comment