করোনা ভাইরাস ভারতের পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলছে। ভারতের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতেও বাড়ছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৪৫০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হলো ২ লক্ষ ১১ হাজার। এই তত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশ করেছে।



 বিশ্বের প্রায় সব দেশ গুলি করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লক ডাউন জারি করেছে। কিন্তু সংক্রমণ কোনও ভাবেই কমছে না। WHO জানিয়েছে গতকাল প্রায় ৭০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই মারণ ভাইরাসের কারণে। মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩২ জনের। বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো প্রায় ৩০ লক্ষ।



 করোনা ভাইরাস ভয়ংকর রূপ নিয়েছে ইউরোপ ও আমেরিকায়। ইউরোপে মোট ১৩ লক্ষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৩ হাজার এবং আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ। মারা গিয়েছে প্রায় ৫৬ হাজার জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর