প্রতীকী ছবি


শুভেন্দু লায়েক, বাঁকুড়া: উত্তর বাঁকুড়া বন দফতরের গঙ্গাজলঘাটি, বড়জোড়া, বেলিয়াতোড় রেঞ্জের  এক দলছুট হাতি তাণ্ডব চালিয়েই চলেছে।  গতকাল বড়জুড়ি হাই স্কুলের দরজা ভেঙে মিড ডে মিলের চাল খেয়েছে। অনেক কৃষকের  ফসলের খেত মাড়িয়ে দিয়েছে। বেলিয়াতোড় রেঞ্জের গোপীনাথপুর গ্রামের এক বৃদ্ধার বাড়ি ভেঙে দিয়েছে। বর্তমানে তিনি তাঁর মাথা গোঁজার আশ্রয়টুকু হারিয়েছেন।


এলাকাবাসীর অভিযোগ, একদিকে করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক অন্য দিকে হাতির সমস্যা, এই নিয়ে চরম চিন্তাতে ঘুম উড়েছে। সাথে সাথে বনদফতরের চরম গাফিলতির অভিযোগও তুলেছেন তারা। বনদফতরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গেছে।


বাকুঁড়া জেলার সংগ্রামী গণ মঞ্চের সম্পাদক শুভ্রাংশু মুর্খাজি জানান, "দীর্ঘদিন ধরেই আমরা বাকুঁড়া জেলাতে  হাতির সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে আন্দোলন করছি। হাতিদের দলটিকে তাড়ানো হয়েছে। বর্তমানে যাদের ক্ষতি হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর