বিশ্বে করোনার দাপট বেড়ে চলেছে মুহুর্মুহু! নেই ওষুধ। বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ১৭ লক্ষ। মৃত ১ লাখের বেশি। দেশেও কিন্তু সংখ্যাটা নেহাতই কম নয়। আক্রান্ত ছাড়িয়েছে ৭ হাজার। মৃতের সংখ্যা ২৩৯ জন। ৬০০ জনের বেশি সেরে উঠেছেন। এমন অবস্থায় কোন রাজ্য লকডাউন বাড়ালো? কতদিন বাড়লো? যাবতীয় আপডেট পাবেন এখানে :
- বিকেল ৫:২২ মিনিট : পাঞ্জাব, বাংলা ও ওড়িষার পর ৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ালো মহারাষ্ট্র সরকার।
- বিকেল ৫:০২ মিনিট : রাজ্যের সব স্কুল-কলেজ ১০ই জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী।
- বিকেল ৪:৪৮ মিনিট : রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সময়সীমা বাড়ছে ৩০শে এপ্রিল পর্যন্ত।
- বিকেল ৪:১৭ মিনিট : আজ জাতির উদ্দেশ্যে ভাষণ স্থগিত রাখলেন প্রধানমন্ত্রী।
- বেলা ৩:২৬ মিনিট : লকডাউন সময়সীমা বাড়ানোর প্রস্তাবে সায় প্রধানমন্ত্রীর। টুইট করে জানালেন দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
- দুপুর ১:৪০ মিনিট : মোট ১০ টি রাজ্য লকডাউন বাড়ানোর আর্জি জানালো প্রধানমন্ত্রীর কাছে।
- দুপুর ১২:২০ মিনিট : ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হোক লকডাউন, প্রধানমন্ত্রীর কাছে ভিডিও কনফারেন্সে প্রস্তাব পেশ করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
- দুপুর ১২:০০ টা : দেশের দুর্দিনে রাজনীতির উর্দ্ধে উঠে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে, ভিডিও কনফারেন্স করে মুখ্যমন্ত্রীদের বার্তা প্রধানমন্ত্রীর।
- সকাল ১১:৩০ মিনিট : সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। করোনা সতর্কতা অবলম্বন করে মুখে পড়েছিলেন মাস্ক।
- সকাল ৮:০০ টা : সকাল ১১ টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঠিক হল। বৈঠকে আলোচনার মাধ্যমে ঠিক হবে ১৪ই এপ্রিলের পর লকডাউন বাড়ানো হবে কি না।

Post a Comment