করোনা ভাইরাস এর নেপথ্যে চীন, এই অভিযোগের আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে দায়ের হল মামলা। মামলা দায়ের করলেন মুম্বাই এর এক আইনজীবী আশীষ সোহানি।


৩৩ পাতার একটি অভিযোগপত্র জমা করেছেন ওই আইনজীবী। সেখানে তিনি চীন সরকারের কাছে ১৯০ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। ভারত সরকারের পক্ষে ওই টাকা দাবি করেছেন তিনি।


সোহানি তার পিটিশনে জানিয়েছেন, "আমরা এই পিটিশনে উল্লেখ করেছি কিভাবে চীন বর্তমান মহামারী করোনা ছড়ানোর জন্য দায়ী। চীন থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে করোনা। ইচ্ছাকৃত ভাবেই এই ভাইরাস ছড়ানো হয়েছে। এই ব্যাপারে চীনের শাস্তি পাওয়া উচিত। এর ফলে বহু মানুষের প্রাণ গেছে, ক্ষতি হয়েছে বহু দেশের।"


"বর্তমানে করোনা পৌঁছে গেছে প্রায় ১৮০ টি দেশে। আক্রান্তের সংখ্যা ১.৫ মিলিয়ন মানুষ, মৃত্যু হয়েছে ৯০ হাজার মানুষের। এর একমাত্র কারণ হল রাজনৈতিক অস্বচ্ছতা।" - বলা হয়েছে পিটিশনে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর