অবশেষে করোনা-মুক্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় এক সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। COVID-১৯ পজিটিভ টেস্টের প্রায় ১০ দিন পর সুস্থ হয়ে উঠলেন তিনি। তবে প্রধানমন্ত্রী আরও কিছুদিন বিশ্রাম ও সেল্ফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন।
মার্চের শেষের দিকে ৫৫ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জলসনের COVID-১৯ সংক্রমণ ধরা পড়ে। এরপর প্রধানমন্ত্রী কিছুদিনের জন্য নিজের ফ্ল্যাটেই আইসোলেশনে
ছিলেন। এরপর আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রবল শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ICU-তে রাখা হয়। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে সাধারণ আইসোলেশন ওয়ার্ডে ফেরত আনা হয়।
রবিবার নিজ বাসভবনে ফেরার পর টুইটারে চিকিৎসক ও দেশবাসীর কাছে ভিডিও বার্তায় ধন্যবাদ জ্ঞাপন করেন বরিস। তিনি বলেন, "এনএইচএস-এর স্বাস্থ্যকর্মীরা আমার প্রাণ বাঁচিয়েছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। শুধু এনএইচএস হাসপাতালের চিকিৎসকই নয়, নার্স, সাফাইকর্মী, রান্নার লোক- প্রত্যেকের কাছেই আমি চিরকৃতজ্ঞ।" এছাড়া তিনি ICU-তে থাকাকালীন ৪৮ ঘণ্টা তাঁর বেডের পাশে থেকে যে দুজন নার্স তাঁর সেবা করেছিলেন তাঁদের দুজনের নাম উল্লেখ করে তাঁদের অক্লান্ত পরিশ্রম, সাহস ও প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Post a Comment