দেশে ২১ দিনের চলতি লকডাউনের মেয়াদ শেষ হতে যাচ্ছিলো আজ। সেইমতো আগামীকাল থেকেই যাত্রীবাহী ট্রেন চালানোর যাবতীয় ব্যবস্থা সেরে ফেলেছিলো কতৃপক্ষ। তৈরী রাখা হয়েছিল ৬ লক্ষ মাস্ক ও পর্যাপ্ত স্যানিটাইজার। কিন্তু আজ প্রধানমন্ত্রীর ভাষণের পর ফের রেল পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কতৃপক্ষ। আগামী ৩ মে পর্যন্ত চলবেনা কোনো প্রকার যাত্রীবাহী ট্রেন।


হাওড়া শাখার ডিআরএম ঈশাক খান জানান, এই মর্মে সরকারী তরফে কোনো নির্দেশ এখনো আসেনি, তবে আজকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়।


প্রসঙ্গত, ১৫ই এপ্রিল থেকে ট্রেন পরিষেবা চালু করতে ৬ লক্ষ ১৩ হাজার মাস্ক ও ৪৪ হাজার লিটার স্যানিটাইজার তৈরী করেছে রেল। সোশ্যাল ডিস্ট্যানসিং মেনে চলতে ফাঁকা রাখার সিদ্ধান্ত হয়েছিল মিডল-বার্থ। কিন্তু এর মধ্যেই ফের লকডাউন বেড়ে যাওয়ায় ৩ মে পর্যন্ত স্থগিত হচ্ছে রেল পরিষেবা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর