শুভেন্দু লায়েক, বাঁকুড়া: শ্রমিকদের নিজেদের নায্য দাবীতে আজ উত্তাল বাঁকুড়া জেলার বড়জোড়ার হাট আশুড়িয়ার কংসবতী স্পিনিং মিল। কারখানায় আজ সকাল থেকেই বেশ কয়েক দফা দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো কারখানার মুল গেট চত্বর। মোট একশো জনের মতো এই বিক্ষোভে অংশ নেয়।
প্রদীপ নন্দী নামে কারখানার এক কর্মচারী জানান,আমরা প্রশাসনকে আমাদের সমস্যা লিখিত আকারে জানানো সত্বেও কোনো ব্যবস্থা গ্রহন করেননি। আমাদের সাথে যে মিলগুলো আছে তারা সমস্ত সুযোগ সুবিধা পেলেও আমরা পাচ্ছি না। ওদের সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা আর আমাদের বেতন দশ হাজার টাকা। যতক্ষন না আমাদের বেতন বৃদ্ধি করছে আমাদের এই আন্দলন চলবে।
কারখানার এক ইঞ্জিনিয়ার বলেন, কারখানার নতুন মেশিনের যে ইঞ্জিনিয়ার এসেছেন তাকে কাজে লাগান। তাকে ভিতরে ঢুকতে দিন, যাতে মেশিনটা নতুন করে উৎপাদন শুরু করতে পারে।
শ্রমিকদের নিজেদের দাবী কতৃপক্ষ না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে।

Post a Comment