নব-দিগন্ত নিউজ ডেস্ক: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো স্বর্গীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে হেফাজতে নিয়ে নিল। এনসিবির গোয়েন্দারা তার আগে এই ম্যানেজারের বাড়িতে প্রায় দেড় ঘন্টা তল্লাশি চালান। এনসিবি আজ অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিকের বাড়িতেও আলাদাভাবে খোঁজ তল্লাশি চালায়।

এনসিবি স্বর্গীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য খুঁজতে গিয়ে ড্রাগ বিষয়টিও খতিয়ে দেখছে। তদন্তকারীদের সূত্রের খবর এই যে, অভিনেত্রী রিয়া চক্রবর্তী সঙ্গে তার ভাই সৌভিকের একটি চ্যাট প্রকাশ্যে এসেছে, যে চ্যাটের মধ্যে দেখা গিয়েছে যে রিয়া চক্রবর্তী তার ভাই সৌভিককে ড্রাগস এনে দেওয়ার কথা বলেছেন। সৌভিকের একটি চ্যাটের থেকে জানা গেছে যে তার সঙ্গে কয়েক জন মাদক কারীর যোগাযোগ নিয়মিত ছিল। এই প্রমাণের ভিত্তিতেই এনসিবি আজ রিয়া চক্রবর্তী এবং সৌভিকের বাড়িতে হামলা চালায়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর