শুভেন্দু লায়েক, ঝাড়গ্রাম: আগামী একুশের বিধানসভা নির্বাচনের আগে আগা-গোড়া ঢেলে দল সাজাতে চাইছে বঙ্গ বিজেপি। প্রতিটি জেলার পর্যবেক্ষক ও জেলা সভাপতি তাই নিজেদের দলীয় সংগঠন চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছেন। আজ  ঝাড়গ্রাম  জেলার গোপীবল্লভপুর বিধানসভায় বিধানসভা কার্য্যালয় উদ্বোধন করলেন বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ।


সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতি,  ঝাড়গ্রাম সাংসদ কুনার হেমব্রম এবং ছিলেন বড়জোড়া বিধান সভার বিজেপি নেতা রাজ্য কমিটির সদস্য তথা ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক সুজিত অগস্তি।


দিলীপ ঘোষ সকলকে মন দিয়ে সংগঠন করার পরামর্শ দেন। আগামী একুশের বিধানসভার নির্বাচনের জন্য সকল দলীয় কর্মীদের একত্রিত থাকার কথা বলেন। তৃণমূল কে এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না - এমন বার্তাও দিলেন তিনি

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর