নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা মহামারীকালেও রাজ্য সরকারের পরীক্ষা বাতিলের কোনও অধিকার নেই। ফাইনাল পরীক্ষা না হলে ডিগ্রিও নয়, সোমবার সুপ্রিম কোর্টে সাফ জানিয়ে দিল UGC.
বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে UGC-র ফাইনাল ইয়ার পরীক্ষা বাতিলের আবেদন নিয়ে সুপ্রিমকোর্টে এভিডেভিড জমা করে দিল্লি ও মহারাষ্ট্র সরকার। আর এতেই খেপে লাল UGC। পরীক্ষা না হলে দেওয়া হবে না ডিগ্রির সার্টিফিকেটও, সুপ্রিমকোর্টকে স্পষ্ট জানায় UGC।
আজ ইউজিসির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সোমবার সুপ্রিম কোর্টে বলেন, "UGC-র পরীক্ষা বাতিলের এক্তিয়ার নেই রাজ্যের। পড়ুয়াদের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত। পরীক্ষা না নেওয়া হলে ডিগ্রিও নয়। এটাই আইন।"
উল্লেখ্য, UGC গত ৭ জুলাই জানিয়ে দেয় যে ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক। এই ফাইনাল পরীক্ষা হবে সেপ্টেম্বরের শেষে অফলাইন, অনলাইন অথবা ব্লেন্ডেড মোডে। তবে একাধিক রাজ্য ও বিশ্ববিদ্যালয় UGC-র ওই সিদ্ধান্তের বিরোধিতা করে। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা ওঠে। দিল্লি ও মহারাষ্ট্র সরকার জানিয়ে দেয় করোনার সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে, এই পরিস্থিতিতে তারা ফাইনাল পরীক্ষা নিতে পারবে না। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এইনিয়ে মামলার শুনানি হবে আগামী ১৪ অগাস্ট।

Post a Comment