নব-দিগন্ত নিউজ ডেস্ক: বৃষ্টিতে বেহাল দশা কেরলের। টানা বৃষ্টির জেরে কেরলের বিভিন্ন এলাকায় নেমেছে ভূমিধস। ফলে মৃত্যু হয়েছে বহু মানুষের। কেরলের ইদুক্কি জেলায় বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এরপরেও মৌসম ভবনের তরফ থেকে
আগামী ২৪ ঘণ্টায় আরও ভারীর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কাসারগড়, কান্নুর, ওয়েনাড়, কোঝিকোড়, মালাপ্পুরম ও আলাপ্পুঝা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ২০১৮ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির স্মৃতি উসকে দিল কেরলের এই বানভাসি চিত্র।
সবচেয়ে উদ্বেগজনক বন্যা পরিস্থিতি ইদুক্কি জেলার। জলের তোড়ে বাড়িঘড়, রাস্তাঘাট ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি চা বাগানও। প্রবল ভূমিধসে কন্নন দেবন ও তার সংলগ্ন এলাকায় এখনও পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে বাড়তে পারে মৃতের সংখ্যা।

Post a Comment