নব-দিগন্ত নিউজ ডেস্ক: মহাত্মা গান্ধীর একটি গোল্ড প্লেটেড চশমা নিলাম করা হচ্ছে ব্রিটেনে। নিলামকারীদের অনুমানে ১০ হাজার পাউন্ড দাম উঠতে পারে এই চশমার। যা ভারতীয় মুদ্রায় ৯,৭৭,৯০০ টাকা।
এক ব্যক্তি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল অকশান সংস্থার অফিসের লেটার বক্সে ওই চশমা একটি খামে মুড়ে রেখে যান। ওই চশমাটি ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির হেফাজতে ছিল। অনলাইনে চশমটির ৬০০০ পাউন্ড দাম উঠেছিল। ওই ব্যক্তিকে তাঁর বাবা বলেছিলেন যে চশমাটি তাঁর কাকা তাঁকে দিয়েছিলেন। তিনি ১৯১০ থেকে ১৯৩০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরি করতেন। তাঁকে মোহনদাস করমচাঁদ গান্ধী চশমাটি
উপহার দিয়েছিলেন।
গান্ধীজি নিজের বহু জিনিস প্রায়শই অনেককে উপহার হিসাবে দিতেন বলে জানা যায়। সেরকম ভাবেই নিজের ব্যবহৃত এই চশমাটি উপহার হিসাবে দিয়েছিলেন ওই বৃদ্ধের বাবার কাকাকে, এমনটাই মনে করা হচ্ছে।

Post a Comment