নব-দিগন্ত নিউজ ডেস্ক: বলিউড ছেড়ে দিচ্ছেন পরিচালক অনুভব সিনহা। সম্প্রতি এই জনপ্রিয় পরিচালক টুইট করে এই বিষয়টি জানিয়ে সকলকে অবাক করে দিলেন। এই জনপ্রিয় পরিচালক অনুভব সিনহার পরিচালনায় দর্শকবৃন্দ একের পর এক ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ছবি উপভোগ করেছে। প্রতিটি ছবিই নজরকাড়া ক্রিটিকালি রকমের। 'মূলক', 'থাপ্পড়', 'আর্টিকল ১৫' এর মত জনপ্রিয় ছবির পরিচালক কিনা বলিউড ছেড়ে দিচ্ছেন। অনুভব সিনহার এই ঘোষণায় রীতিমত স্তব্ধ বলিউড এবং চলচ্চিত্রপ্রেমীরা। 


কিন্তু কেন তিনি বলিউড ছেড়ে দিচ্ছেন সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু লেখেননি। তবে তার কথায় "যথেষ্ট হয়েছে! বলিউড ছাড়ছি।" এই টুইটের মাধ্যমে তিনি যে বিরক্ত তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ইতিমধ্যে তিনি তার টুইটারের প্রোফাইলও পরিবর্তন করে ফেলেছেন। "অনুভব সিনহা" থেকে নাম পরিবর্তন করে তিনি নতুন নাম রেখেছেন "অনুভব সিনহা (নট বলিউড)"।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর