নব-দিগন্ত নিউজ ডেস্ক: এবার করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। যার জেরে সৌরভ, স্ত্রী ডোনা, মেয়ে সানা, মা-সহ গোটা পরিবারকেই থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। 


জুনের গোড়ার দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বউদি অর্থাৎ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। তখনই শোনা গিয়েছিল স্নেহাশিসের শরীরেও নাকি করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। যদিও সেবার একটি বিবৃতি দিয়ে সিএবি (CAB) সচিব স্নেহাশিস নিজেই জানিয়েছিলেন, তিনি একদম সুস্থ আছেন, তাঁর কোনও রোগ হয়নি। তবে এবার সত্যি তিনি করোনায় আক্রান্ত। শোনা যাচ্ছে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর