নব-দিগন্ত নিউজ ডেস্ক: এমন নয় যে রেসিং ট্র্যাক-এ তাঁর সাফল্য ছিল না। তবুও তিনি রেসিং ট্র্যাক ছেড়ে পর্নস্টার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবাইকে চমকে দিয়েছিল অস্ট্রেলিয়ার সুপারকার ড্রাইভার রেনে গ্রেসির সিদ্ধান্ত। এবারও রেনে গ্রেসি নিজের সিদ্ধান্তে চমকে দিয়েছেন। আর হয়তো তাঁর এই পর্ণ ইন্ডাস্ট্রি ভালো লাগছেনা তাই তিনি সবাইকে জানিয়ে দিলেন তিনি আবার রেসিং এ ফিরছেন। 



তিনি জানালেন পর্ন নায়িকা হবার পরে তিনি সপ্তাহে 14 হাজার পাউন্ড উপার্জন করেছেন। যা ভারতীয় মূল্য প্রায় 19 লাখ টাকার সমান। এবার সেই টাকা দিয়ে তিনি নিজের রেসিং টিম বানাবেন। রেনে গ্রেসি জানিয়েছেন, আগের অবস্থানে ফিরে আসাটা খুব একটা সহজ হবে না। কারণ তাঁর এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষ নাও মেনে নিতে পারে। 



রেনে গ্রেসি 1998 সালের পর থেকে ফুল টাইম একজন মহিলা রেসার। ফর্ম খারাপ থাকায় 2017 সালে তিনি আর্থিক সমস্যায় পড়েন এবং অনেক চেষ্টা করেও তিনি সেই অভাব থেকে বের হতে পারছিলেন না। তারপর তিনি নীলছবিতে নাম লেখাতে চান। কিন্তু তিনি বলেন, নিছক মজার ছলে এবং অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর