হয়েছে জ্বর। সঙ্গে কাশিও। চিন্তিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে খুব তাড়াতাড়ি নিজেকে আইসোলেট করেছেন। মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা করা হবে বলে জানা যায়।


রবিবার থেকে কেজরিওয়ালের শারীরিক সমস্যা দেখা দেয়৷ করোনার উপসর্গ থাকায় তিনি রবিবার দুপুরের পর থেকে কারোর সঙ্গে দেখা করেননি। তাঁর সমস্ত মিটিংও বাতিল করা হয়। খোদ মুখ্যমন্ত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় প্রশাসনিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর