পশ্চিমবঙ্গ, ওড়িশার পর এবার পালা মহারাষ্ট্রের। আবির্ভাব নতুন এক ঘূর্ণিঝড়। নাম নিসর্গ। লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সেই সতর্কতা অনুযায়ী ঘূর্ণিঝড় নিসর্গের আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও প্রবল শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ ঘন্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ছুটে যাবে উত্তর দিকে এবং আগামিকাল অর্থাৎ বুধবারে মহারাষ্ট্র উপকূলে প্রবল গতিতে আছড়ে পড়তে পারে নিসর্গ।
মৌসম ভবনের ঘেঁটে দেখা ইতিহাসে এর আগে ১৮৯১ সালের জুন মাসে আরব সাগরে তৈরি হওয়া ঠিক এরকমই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দেখেছিল মহারাষ্ট্র। এটিই ছিল মহারাষ্ট্রের দেখা প্রথম ভয়াবহ ঝড়। ভয়াবহ তান্ডবের সম্মুখীন হয়েছিল মহারাষ্ট্র। তছনছ হয়েছিল বহু এলাকা।
আবহাওয়াবিদদের মতে, ক্রমশ শক্তিশালী হচ্ছে নিসর্গ। ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড়। তছনছ হতে পারে মুম্বইসহ মহারাষ্ট্রের বহু এলাকা।

Post a Comment