আমেরিকা সহ অনেক দেশ চিনের বিরুদ্ধে করোনা ভাইরাসের তথ্য গোপনের অভিযোগে সামিল হয়েছে। এই অভিযোগের জন্য চিনের বাস্তবতা আন্তর্জাতিক মঞ্চে অনেকটাই পিছিয়ে গিয়েছে। তবে শেষে চাপ এতোই বেড়ে গেল যে, চিনের বেজিং করোনা ভাইরাসের সংক্রমণের একটি শ্বেতপত্র প্রকাশ করলো। সেই শ্বেতপত্রতে চিনে কবে কোথায় প্রথম করোনা ভাইরাসের হদিশ মিলেছে তা প্রকাশ্যে এলো।
গতকাল অর্থাৎ রবিবার চিন বলেছে, করোনা ভাইরাসের ঘটনাটি ২০১৯ এর ২৭ ডিসেম্বরে উহানে প্রথম সামনে আসে। তবে বেজিং দাবি করছে, এই ভাইরাসের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া ও এক দেহ থেকে আরেক দেহতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা টি ২০২০ সালের ১৯ জানুয়ারি জানা যায়। তারপরই চিন তা আটকানোর ব্যাবস্থা করে।
তবে চিন নিজের বিরুদ্ধে সব অভিযোগের, যেমন করোনা ভাইরাসের তথ্য গোপন, এসব অস্বীকার করে শ্বেতপত্র তে ব্যাখ্যা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চিন এই ভাইরাসের সব তথ্য গোপন করার ফলেই এই মারণ ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং এই ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধেও অনেক কথা উঠে আসছে।
করোনা ভাইরাসের জন্মস্থল চিন হলেও বর্তমানে সেই দেশে এই ভাইরাসের সে রকম প্রভাব নেই। বরং অন্যান্য দেশ যেমন আমেরিকা, ব্রাজিল, স্পেন, ইতালি, ভারতে এই ভাইরাসকে সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে। চিনের থেকেও অনেক দেশে ব্যাপক হারে বেড়ে গিয়েছে এই রোগটি। বর্তমানে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ লক্ষ এবং মৃত্যু ৪ লক্ষের বেশি মানুষ।

Post a Comment