ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়লাখনির নিলাম অনুষ্ঠানে আবারও একবার 'আত্মনির্ভর ভারত অভিযান'-এর পক্ষে কথা বললেন। আজকে অর্থাৎ বৃহস্পতিবার শুরু হলো দেশের ৪১ টি কয়লা খনি বানিজ্যিক খননের জন্য নিলাম। সেই নিলামের উদ্বোধনি অনুষ্ঠানে ভিডিও চ্যাটে জাতির উদ্যেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



ভারত-চীন সংঘর্ষে উত্তপ্ত গোটা দেশবাসী চীনা পণ্য বয়কটের আন্দোলন শুরু করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনা ভাইরাসের ভয়ানক পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়ে দিয়েছে। সময় এসেছে উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর। মোদীর কথা অনুযায়ী "আত্মনির্ভরতা অভিযানের মানে হলো আমদানি কমিয়ে বেশি করে রপ্তানি শুরু করা। আমরা যে জিনিস আমদানী করি তা রপ্তানি করবো। ফলে দেশে অর্থনীতি বৃদ্ধি পাবে।"


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পৃথিবীতে যত কয়লাখনি আছে তার চতুর্থ বৃহত্তম কয়লা ভান্ডার ভারতে রয়েছে। কিন্তু আমরা কয়লা রপ্তানি করিনা। উল্টো দিকে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা আমদানিকারক দেশ। দশকের পর দশক ধরে কয়লাখনি কারও অধীনে থেকেছে বা কারও অধীনে থাকেনি। এই পরিস্থিতি বদলানোর জন্য 2014 সালের পর থেকে অনেক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। যার ফলেই কয়লা খনিগুলি আরো মজবুত হয়েছে।


তিনি জানান, শক্তির দিক দিয়ে আমাদের দেশকে আত্মনির্ভর করে তুলতে অনেক বড় পদক্ষেপ রয়েছে ভারতের। এবার যুবসমাজের জন্য কর্মসংস্থান তৈরি করা শুরু হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর