পুলওয়ামায় ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল এক জঙ্গি। পুলওয়ামার পম্পোরের মিজ এলাকায় আজ সকাল থেকেই নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। তাতেই নিকেশ এক জঙ্গি।


নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পায় যে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পম্পোরের মিজ এলাকায় জঙ্গিদের ডেরা বসেছে। তারপরই বুধবার রাতে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা অভিযান চালায়। অভিযান চলাকালীন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। পালটা হামলা চালায় জওয়ানরা। তারপরেই নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক জঙ্গির। তবে লড়াই এখনও চলছে। জম্মু-কাশ্মীরের DGP দিলবাগ সিং-এর তরফে একথা জানানো হয়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর