ফের মৃদু কম্পন অনুভূত হল রাজধানী দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, সোমবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩ কিমি গভীরে এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্তে।
২০২০ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ছোটো ও মাঝারি ভূমিকম্পের সংখ্যা
মোট ১৪টি। একনজরে দেখে নিন এই ১৪টি ভূমিকম্পের পরিসংখ্যান:
| তারিখ | স্থান | তীব্রতা |
|---|---|---|
| ১২ এপ্রিল | দিল্লি | ৩.৫ |
| ১৩ এপ্রিল | দিল্লি | ২.৭ |
| ১৬ এপ্রিল | দিল্লি | ২ |
| ৩ মে | দিল্লি | ৩ |
| ৬ মে | ফরিদাবাদ | ২.৩ |
| ১০ মে | দিল্লি | ৩.৪ |
| ১৫ মে | দিল্লি | ২.২ |
| ২৮ মে | ফরিদাবাদ | ২.৫ |
| ২৯ মে | রোটাক | ৪.৫ এবং ২.৯ |
| ১ জুন | রোটাক | ১.৮ এবং ৩ |
| ৩ জুন | ফরিদাবাদ | ৩.২ |
| ৮ জুন | দিল্লি | ২.১ |

Post a Comment